• হোম > নির্বাচনী সংবাদ | বিশেষ নিউজ > দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল : কাল কমিশনের সভা

দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল : কাল কমিশনের সভা

  • মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩, ১৬:১৫
  • ৪৮৬

ছবি : সংগৃহীত।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল উপলক্ষে কমিশনের সভা অনুষ্ঠিত হবে আগামীকাল বুধবার। মঙ্গলবার দুপুরে ইসি সূত্র এ তথ্য জানিয়েছে। সূত্রটি আরও জানিয়েছে, নির্বাচন হতে পারে জানুয়ারির প্রথম সপ্তাহে।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা জানান, বুধবার সভা অনুষ্ঠিত হবে। পরে জাতির উদ্দেশে দেয়া ভাষণের মাধ্যমে তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

এর আগে, তফসিলের আগে রেওয়াজ মেনে গত ৯ নভেম্বর বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে কমিশনের প্রতিনিধি দল।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/132221 ,   Print Date & Time: Monday, 23 March 2026, 12:12:57 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group