• হোম > বাংলাদেশ | বিশেষ নিউজ | রংপুর > গোবিন্দগঞ্জে শ্যালকের হাতে দুলাভাই খুন

গোবিন্দগঞ্জে শ্যালকের হাতে দুলাভাই খুন

  • বুধবার, ১৫ নভেম্বর ২০২৩, ১০:৩৪
  • ৫৩৮

ছবি : সংগৃহীত।

গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পূর্ব বিরোধের জেরে শ্যালকের হাতে দুলাভাই রমজান আলী (৪৫) নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামপুরা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রমজান আলী উপজেলার একই ইউনিয়নের রামপুরা গ্রামে সদেল হকের পুত্র। এ হত্যাকান্ডের সাথে জড়িত অভিযোগে শ্যালক শফিকুল ইসলাম ও তার স্ত্রীকে আটক করেছে পুলিশ।

গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম বলেন, উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামপুরা গ্রামের সদেল হকের পুত্র রমজান আলীর সাথে তার চাচাতো শ্যালক শফিকুল ইসলামের বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জের ধরে মঙ্গলবার সকালে দুইপক্ষের মধ্যে মারামারি হয়। এ সময় প্রতিপক্ষের লাঠির আঘাতে রমজান আলীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। সংবাদ পেয়ে গোবিন্দগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/132243 ,   Print Date & Time: Tuesday, 13 October 2026, 04:50:40 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group