• হোম > জাতীয় | বিশেষ নিউজ > যাদের জনগণের উপর আস্থা ও বিশ্বাস নেই তারাই নির্বাচন বানচাল করতে চায় : প্রধানমন্ত্রী

যাদের জনগণের উপর আস্থা ও বিশ্বাস নেই তারাই নির্বাচন বানচাল করতে চায় : প্রধানমন্ত্রী

  • শনিবার, ১৮ নভেম্বর ২০২৩, ১১:২৫
  • ৫০৮

বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি শেখ হাসিনা। ছবি : সংগৃহীত।

শনিবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে যান প্রধানমন্ত্রী। এসময় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার জন্য গোপালগঞ্জ-৩ আসনের দলীয় মনোনয়ন ফরম কিনেন তিনি। এরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে শেখ হাসিনা এসব কথা বলেন।

তিনি বলেন, ‘নিয়ম মেনে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে। আমরা ভেবেছিলাম অন্যান্য দল নির্বাচনে আসবে। যারা নির্বাচনে এসেছে সবাইকে ধন্যবাদ জানাই। আর যাদের মানুষের উপর আস্থা নেই, বিশ্বাস নেই তারা নির্বাচন বানচালের চেষ্টা করে যাচ্ছে। অথচ একটা নির্বাচন বানচাল করলে দেশের যে একটা বড় ক্ষতি হয়, তা দুঃখ জনক।’


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/132298 ,   Print Date & Time: Tuesday, 13 October 2026, 06:56:09 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group