• হোম > আওয়ামীলীগ | বিশেষ নিউজ | রাজনীতি > মনোনয়নপত্র কিনলেন ব্যারিস্টার সুমন

মনোনয়নপত্র কিনলেন ব্যারিস্টার সুমন

  • রবিবার, ১৯ নভেম্বর ২০২৩, ১৫:৩৮
  • ৩৯৬

ফাইল ছবি ।

হবিগঞ্জ-৪ আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

রোববার (১৯ নভেম্বর) দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়ন ফরম কেনেন তিনি।

ব্যারিস্টার সুমন বলেন, আমাকে মনোনয়ন দেওয়া হলে এলাকার উন্নয়নের জন্য নিঃশর্তভাবে কাজ করব। রাষ্ট্রের যত সুবিধা আছে, সবকিছু দিয়ে এলাকার উন্নয়নের ইতিহাস বদলে দিতে চাই।

তিনি বলেন, আমি এমপি নমিনেশন নেওয়ার বহু আগে থেকে মানুষের জন্য কাজ করি। অন্যায়ের প্রতিবাদ করি। আমার আদর্শ বঙ্গবন্ধু, নেতৃত্ব শেখ হাসিনা। মনোনয়নপত্র কিনেছি এলাকার উন্নয়ন ও জনগণের পাশে দাঁড়াতে।

এর আগে, শনিবার (১৮ নভেম্বর) সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরপর বেলা সাড়ে ১১টায় আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। প্রথম দিনে ১ হাজার ৭৪টি মনোনয়ন ফরম বিক্রি করে ৫ কোটি ৩২ লাখ টাকা আয় করেছে দলটি।

আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়, ২১ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা দলীয় মনোনয়ন ফরম কেনা ও জমা দেওয়া যাবে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/132364 ,   Print Date & Time: Wednesday, 4 February 2026, 04:05:29 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group