• হোম > বাংলাদেশ | বিশেষ নিউজ | রংপুর > রাজারহাটে মাছের গায়ে আরবিতে লেখা আল্লাহু, একনজর দেখতে জনতার ভিড়

রাজারহাটে মাছের গায়ে আরবিতে লেখা আল্লাহু, একনজর দেখতে জনতার ভিড়

  • রবিবার, ১৯ নভেম্বর ২০২৩, ১৮:০০
  • ৭৫০

ছের গায়ে আরবিতে লেখা আল্লাহু

প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার একটি পুকুর থেকে উত্তোলন করা সিলভারকাপ মাছের গায়ে আল্লাহু লেখা দেখা গেছে। মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় করে।

স্থানীয়রা জানান, রবিবার (১৯নভেম্বর) সকালে উপজেলার চাকিরপশার ইউনিয়নের তালুক নাককাটি গ্রামের রফিকুল ইসলামের পুকুরে জাল ফেলে মাছ ধরা হয়। সেখান থেকে কয়েকটি মাছ রান্নার জন্য কাটার সময় একটি সিলভারকাপ মাছের গাঁয়ে আরবি অক্ষরে আল্লাহু লেখা দেখা যায়। প্রথমে বাড়ির লোকজন পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা মাছটি এক নজর দেখতে ভিড় করতে থাকে।

রফিকুল ইসলামের স্ত্রী নুরেজা বেগম বলেন, আমাদের পুকুরে আমার জ্যাটাতো ভাই মাছ চাষ করতো। সে মাছ তুলে সকালে বাড়িতে দিয়ে গেছে। আমি মাছ কাটতে গিয়ে দেখি মাছের গায়ে আল্লাহু লেখা। পরে আর মাছটি কাটিনি। মাছটি স্থানীয় এক মাদরাসার হুজুর নিয়ে গেছে।

কুড়িগ্রামের আল্লামা ফজলুল করীম রহ: জামিয়া ইসলামীয়া মাদরাসার মুফতি মোঃ আল আমিন বলেন, দেখেন আল্লাহ রাব্বুল আলামীন অনেক কিছু সৃষ্টি করেছেন। দেখবেন মাঝে মধ্যেই গাছের মধ্যেও আল্লাহু লেখা দেখা যায়। আজ যেমন মাছের গায়ে আল্লাহু লেখা দেখা গেলো সবই আল্লাহ পাকের নিদর্শন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/132366 ,   Print Date & Time: Sunday, 16 August 2026, 02:15:42 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group