• হোম > বাংলাদেশ | বিশেষ নিউজ | রংপুর > টাঙ্গাইলে বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ

টাঙ্গাইলে বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ

  • মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩, ০৯:১৫
  • ৬৪৪

ছবি : সংগৃহীত।

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইল সদর উপজেলার বেতর (তারাবাড়ি) এলাকায় রংপুর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।

টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী রংপুর এক্সপ্রেস ট্রেনটি ভোর ৫টার দিকে সদর উপজেলার বেতর (তারাবাড়ি) এলাকায় পৌঁছালে ট্রেনের একটি বগিটি লাইনচ্যুত হয়। বগিটি যাত্রীদের মালামাল বহনকারী ছিল। এতে উত্তর বঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/132391 ,   Print Date & Time: Friday, 5 June 2026, 03:46:55 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group