• হোম > খুলনা | বাংলাদেশ | বিশেষ নিউজ > ট্রাক-প্রাইভেটকারের সংঘর্ষে ২ ভারতীয় নাগরিক নিহত

ট্রাক-প্রাইভেটকারের সংঘর্ষে ২ ভারতীয় নাগরিক নিহত

  • শনিবার, ২৫ নভেম্বর ২০২৩, ০৯:০৪
  • ৪৩০

ছবি : সংগৃহীত।

সাতক্ষীরায় বিজিবি হেডকোয়ার্টার্সের সামনে ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় একজন আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (২৫ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত নিহতদের পরিচয় জানা যায়নি।

নিহতরা হ‌লেন, ছবি বিশ্বাস (৩৬) ও অসীম কুমার (৪৫)। তারা ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে জানা গেছে। এ ঘটনায় প্রাইভেটকার চালক সজীব আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে খুলনা থেকে প্রাইভেটকারযোগে সাতক্ষীরায় আসার সময় বিজিবি ক্যাম্পের সামনে একটি তেলবাহী ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের মুখোমু‌খি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের দুই যাত্রী নিহত হন। আহত চালককে আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, নিহত দুই ভারতীয় নাগরিক মোংলায় রেলপথ মন্ত্রণালয়ের অধীনে চাকরি করতেন। তাদের মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/132505 ,   Print Date & Time: Sunday, 31 May 2026, 10:35:48 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group