• হোম > বাংলাদেশ | বিশেষ নিউজ | রংপুর > রাণীশংকৈলে নিজের ট্রাক্টর চালানের সময় উল্টে চালক নিজে নিহত

রাণীশংকৈলে নিজের ট্রাক্টর চালানের সময় উল্টে চালক নিজে নিহত

  • শনিবার, ২৫ নভেম্বর ২০২৩, ০৯:৩১
  • ৪৫৪

---

হুমায়ুন কবির,রাণীশংকৈল( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার পকম্বা গ্রামের সামনে পাকা রাস্তায় বেলতলীত নামক স্থানে গত বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৭ টায় নিজের একটি মহেন্দ্র ট্রাক্টর উল্টে গিয়ে চালক মোজাফফর হোসেন (৫৫)ঘটনাস্থলেই নিহত মারা যান। নিহত মোজাফফর ওই গ্রামের মোবারক আলীর ছেলে। রাণীশংকৈল থানার ওসি গুলফামুল ইসলাম মন্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ঘটনার দিন সন্ধ্যায় পকম্বা গ্রামের বেলতলী পাকা রাস্তায় মহেন্দ্র ট্রাক্টরটি একটি অটোরিকশাকে ক্রসিং করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহেন্দ্র ট্রাক্টরটি রাস্তার পাশে খালের মধ্যে উল্টে যায়। এতে ট্রাক্টর চাপা পড়ে গাড়ির মালিক, চালক মোজাফফর ঘটনাস্থলেই মারা যান।

ওসি গুলফামুল আরো জানান, এ ঘটনায় কোনো অভিযোগ নেই। তবে এ নিয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/132513 ,   Print Date & Time: Thursday, 23 July 2026, 10:14:35 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group