• হোম > জাতীয় | বিশেষ নিউজ > আ.লীগের মনোনয়নপ্রত্যাশীর সঙ্গে শেখ হাসিনার মতবিনিময় কাল

আ.লীগের মনোনয়নপ্রত্যাশীর সঙ্গে শেখ হাসিনার মতবিনিময় কাল

  • শনিবার, ২৫ নভেম্বর ২০২৩, ১০:৩৪
  • ৫৬৯

ফাইল ছবি।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে সভাটি অনুষ্ঠিত হবে। এতে প্রধানমন্ত্রী সভাপতিত্ব করবেন।

শুক্রবার (২৪ নভেম্বর) আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞত্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গঠিত আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সকল সদস্য এবং মনোনয়ন প্রত্যাশী সকল প্রার্থীকে যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে মনোনয়ন প্রত্যাশী সকলকে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, মনোনয়নপত্রের রিসিভ কপি এবং প্রযোজ্য ক্ষেত্রে অনলাইন ফরমের ফটোকপি সঙ্গে নিয়ে আসার কথা বলা হয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/132527 ,   Print Date & Time: Thursday, 14 May 2026, 05:27:26 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group