• হোম > খুলনা | বাংলাদেশ | বিশেষ নিউজ > নড়াইলে থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নড়াইলে থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

  • শনিবার, ২৫ নভেম্বর ২০২৩, ১৪:৫৬
  • ৫৬১

---

উজ্জ্বল রায়, নড়াইল থেকে প্রতিনিধি :

নড়াইলে থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার। শুরুবার (২৩ নভেম্বর) দিবাগত রাতে মাদক মামলায় ছয় মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি মোঃ ইয়াছিন মোল্যাকে গ্রেফতার করেছে নড়াইল জেলার নড়াগাতী থানা পুলিশ। আসামি মোঃ ইয়াছিন মোল্যা নড়াইল জেলার নড়াগাতী থানার ফুলবদিনা গ্রামের নূর মোহাম্মদ মোল্যার ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলার নড়াগাতী থানার অফিসার ইনচার্জ সুকান্ত সাহার তত্ত্বাবধানে এসআই (নিঃ) শিশির কুমার সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে রাতে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান নির্দেশনায় ওয়ারেন্ট তামিলে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/132548 ,   Print Date & Time: Tuesday, 4 August 2026, 07:53:56 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group