• হোম > বাংলাদেশ | বিশেষ নিউজ | রাজশাহী > রাজশাহীতে ট্রাক-সিএনজি অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

রাজশাহীতে ট্রাক-সিএনজি অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

  • শনিবার, ২৫ নভেম্বর ২০২৩, ১৬:০৪
  • ৭৭৫

সংঘর্ষের পর মহাসড়কের পাশের খাদে পড়ে যায় ট্রাক-সিএনজি অটোরিকশাটি।

রাজশাহী প্রতিনিধি :

রাজশাহীতে পণ্যবাহী ট্রাকের সাথে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। শনিবার (২৫ নভেম্বর) দুপুর ২টার দিকে পুঠিয়া উপজেলার বেলপুকুর চেকপোস্ট এলাকায় রাজশাহী-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিসের লিডার মোহাম্মদ আরিফুল ইসলাম নিহত তিনজনের পরিচয় নিশ্চিত করেছেন। তারা হলেন, আইয়ুব আলী লাবু এবং তার দুইবোন পারভিন বেগম ও শারমিন। তবে নিহত অপরজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

দুর্ঘটনায় আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে দু’জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/132554 ,   Print Date & Time: Thursday, 15 October 2026, 01:03:05 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group