• হোম > জাতীয় | বিশেষ নিউজ > বিএনপি-জামায়াতের ৪৮ ঘণ্টার অবরোধ শুরু

বিএনপি-জামায়াতের ৪৮ ঘণ্টার অবরোধ শুরু

  • রবিবার, ২৬ নভেম্বর ২০২৩, ০৯:০২
  • ৫৭৪

ফাইল ছবি ।

দুই দিনের বিরতি দিয়ে বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি আবারও শুরু হয়েছে। রবিবার সকাল ৬টায় শুরু হওয়া এ অবরোধ চলবে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত।

এর আগে বৃহস্পতিবার বিকালে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলটির পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন ।

তিনি বলেন, অবৈধ আওয়ামী সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠা, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসা এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সব বিএনপি নেতাকর্মীদের মুক্তিসহ এক দফা দাবি আদায়ের লক্ষ্যে এবং অবৈধ তফসিল ঘোষণার প্রতিবাদে ২৬ নভেম্বর রোববার ভোর ৬টা থেকে ২৮ নভেম্বর মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টা সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালিত হবে।
এদিকে শনিবার রাতে রাজধানীর উত্তরা এবং সিলেটের জালালাবাদে দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যা ৭টা ৫ মিনিটের দিকে উত্তরার আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ডে বিআরটিসির একটি দ্বিতল বাসে আগুন দেওয়া হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা জীবন মিয়া জানান, তাদের টিম ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা বাসের আগুন নিভিয়ে ফেলে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/132564 ,   Print Date & Time: Sunday, 24 May 2026, 01:34:39 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group