• হোম > ঢাকা | বাংলাদেশ | বিশেষ নিউজ > রাজধানীর মালিবাগে আবাসিক হোটেল থেকে মরদেহ উদ্ধার

রাজধানীর মালিবাগে আবাসিক হোটেল থেকে মরদেহ উদ্ধার

  • রবিবার, ২৬ নভেম্বর ২০২৩, ০৯:৫২
  • ৫১২

একটি আবাসিক হোটেল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রতীকী ছবি

রাজধানীর মালিবাগে একটি আবাসিক হোটেল থেকে মিজানুর রহমান (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৬ নভেম্বর) সকাল ৭টার দিকে রামপুরা থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার গোসাই গোবিন্দপুর গ্রামের আজমল আলী শেখের ছেলে মিজানুর।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিজ উদ্দিন জানান, শনিবার (২৫ নভেম্বর) দিবাগত রাত ১১টায় মালিবাগ ডিআইটি রোডে ‘হোটেল সবুজ বাংলা (আবাসিক)’- এর ৪র্থ তলার একটি রুমে উঠেন মিজানুর। সকালে হোটেল কর্তৃপক্ষের মাধ্যমে খবর পেয়ে ওই রুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এসআই জানান, রুমটির দরজা খোলা ছিল। আর রুমের ভেতর বিছানার ওপর শোয়া অবস্থায় ছিলেন ওই ব্যক্তি। তবে তার শরীরে কোনো আঘাত বা অস্বাভাবিক কিছু দেখা যায়নি। কীভাবে তার মৃত্যু হয়েছে তা জানার চেষ্টা চলছে। মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। নিহতের স্বজনদের সঙ্গে মুঠোফোনে কথা হয়েছে।

তবে তার স্ত্রী জানাতে পারেননি, মিজানুর ঢাকার কোন এলাকায় থাকতেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/132578 ,   Print Date & Time: Monday, 15 June 2026, 12:58:44 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group