• হোম > ঢাকা | বাংলাদেশ | বিশেষ নিউজ > আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মধুখালীতে সংবাদ সংম্মেলন

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মধুখালীতে সংবাদ সংম্মেলন

  • রবিবার, ২৬ নভেম্বর ২০২৩, ১৬:২৫
  • ৬৭৬

---

মধুখালী (ফরিদপুর)প্রতিনিধিঃ

নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে এগিয়ে আসুন,সহিংসতা প্রতিরোধে বিনিয়োগ করুন”প্রতিপাদ্য সামনে নিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস পালন উপলক্ষ্যে ফরিদপুরের মধুখালীতে বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

২৬ নভেম্বর রোববার বেলা ১১টায় মধুখালী সাংগঠনিক জেলা শাখার সভাপতি সুরাইয়া সালামের সভাপতিত্বে মধুখালী প্রেসক্লাব চত্বরে ২৫ নভেম্বর থেকে ১০ডিসেম্বর পক্ষকাল ব্যাপি মহিলা পরিষদের গৃহিত বিভিন্ন কর্মসূচী ও নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধে অবস্থান তুলে ধরে লিখিত বক্তব্য পাঠ করেন মধুখালী সাংগঠনিক জেলা শাখার সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) শামচ্ছুন্নাহার। এ সময় উপস্থিত ছিলেন আন্দোলন সম্পাদক মিলি ইসলাম, জেসমিন ইসলাম ও সাংবাদিক বৃন্দ।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/132598 ,   Print Date & Time: Wednesday, 29 July 2026, 10:49:56 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group