• হোম > আওয়ামীলীগ | খুলনা | বাংলাদেশ | বিশেষ নিউজ | রাজনীতি > যশোরে ৬ টি আসনের মধ্যে ২ টি আসনে নতুন প্রার্থী

যশোরে ৬ টি আসনের মধ্যে ২ টি আসনে নতুন প্রার্থী

  • সোমবার, ২৭ নভেম্বর ২০২৩, ০৯:১৮
  • ৬৯০

---

ইয়ানূর রহমান, প্রতিনিধি :

আজ বিকেলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ঘোষণা করেছে। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আ’লীগের চুড়ান্ত প্রার্থীদের নাম প্রকাশ করেন। এবার যশোর জেলার ৬ টি আসনের মধ্যে ২ টি আসনে নতুন প্রার্থী উঠে এসেছে।

যশোর-১ (শার্শা), যশোর-৩ (সদর), যশোর-৫ (মনিরামপুর), যশোর-৬ (কেশবপুর) এই ৪টি আসনে নৌকার মাঝি অপরিবর্তিত রয়েছে। পুনরায় মনোনয়ন পেয়েছেন শার্শা থেকে শেখ আফিল উদ্দীন, যশোর সদর থেকে কাজী নাবিল আহমেদ, মনিরামপুর থেকে স্বপন ভট্টাচার্য্য ও কেশবপুর থেকে শাহিন চাকলাদার।

এদিকে যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে নতুন মুখ ডাঃ তৌহিদুজ্জামান তুহিন ও যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনে এনামুল হক বাবুল। ডাঃ তৌহিদুজ্জামান তুহিন একজন হৃদরোগ বিশেষঞ্জ ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের জামাতা। যশোর -৪ আসনে নৌকার টিকিট পাওয়া এনামুল হক বাবুল আভয়নগর উপজেলা আ’লীগের সভাপতি।

উলে­খ্য, যশোরের ৬ টি আসন থেকে ৬৯ জন সম্ভাব্য প্রার্থী আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র ক্রয় করেছিলেন। এদের ভিতরে একাধিক আওয়ামী লীগ নেতার একাধিক আসনেও মনোনয়ন পত্র ক্রয় করতে দেখা যায়।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/132609 ,   Print Date & Time: Thursday, 13 August 2026, 07:33:57 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group