• হোম > বাংলাদেশ | বিশেষ নিউজ | রংপুর > রাণীশংকৈলে ব্যবসায়ীদের বর্ষপূর্তি উপলক্ষে বিজনেস সেমিনার অনুষ্ঠিত

রাণীশংকৈলে ব্যবসায়ীদের বর্ষপূর্তি উপলক্ষে বিজনেস সেমিনার অনুষ্ঠিত

  • সোমবার, ২৭ নভেম্বর ২০২৩, ০৯:২২
  • ৬৭৭

---

হুমায়ুন কবির,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় রবিবার (২৬ নভেম্বর) বিভিন্ন ব্যবসায়ীদের বর্ষপূর্তি উপলক্ষে বিজনেস সেমিনার অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে এদিন দুপুরে বলিদ্বরা বাজার সংলগ্ন এস আর গ্রুপের হাস্কিং মিল চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এস আর ইমপেক্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাহাজাহান আলী রাজুর উদ্যোগে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, রাণীশংকৈলের বিশিষ্ট ব্যবসায়ী শাহাজামাল আলী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এস আর ইমপেক্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাহাজাহান আলী রাজু।

সমাজকর্মী প্রসেনজিৎ দাস মলয়ের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগ যুগ্ন সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী আহম্মেদ হোসেন বিপ্লব, রাণীশংকৈল ইসলামী ব্যাংকের শাখা ব্যবস্থাপক আ জ ম শফিউল্লাহ, আ.লীগ নেতা ও ব্যবসায়ী আব্দুল জব্বার ও বাদল হোসেন প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে ব্যবসায়ী মো. আলাউদ্দিন, সহকারী অধ্যাপক সামিউদ্দিন আহম্মেদ, আইয়ুব আলী, আহসান আলী, আল আমীন, মনজুরুল আলম, হুমায়ুন কবির, মো.শরিফ, মো.জুয়েলসহ প্রায় শতাধিক বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী, রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ,শিক্ষক ও
সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/132612 ,   Print Date & Time: Thursday, 19 March 2026, 03:28:42 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group