• হোম > আওয়ামীলীগ | বিশেষ নিউজ | রাজনীতি > স্বতন্ত্র প্রার্থীর অনুমতি দলের কৌশলগত সিদ্ধান্ত: ওবায়দুল কাদের

স্বতন্ত্র প্রার্থীর অনুমতি দলের কৌশলগত সিদ্ধান্ত: ওবায়দুল কাদের

  • সোমবার, ২৭ নভেম্বর ২০২৩, ১২:১১
  • ৫৬৪

ওবায়দুল কাদের (ফাইল ছবি)

দেশে নির্বাচনের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে। বিক্ষিপ্ত বোমাবাজি করে এটা বন্ধ করা যাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থীর অনুমতি দলের প্রয়োজনে কৌশলগত সিদ্ধান্ত।

শহীদ ডা. শামসুল আলম খান মিলন দিবস উপলক্ষ্যে সোমবার (২৭ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ চত্বরে ডা. শামসুল আলম খান মিলনের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে এসব কথা বলেন কাদের।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের শক্তি বাংলাদেশের জনগণ। মনোনয়ন তালিকা ঘোষণার পর থেকে দেশে নির্বাচনের উৎসব শুরু হয়েছে। মানুষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে।

তিনি বলেন, বিএনপি আন্দোলনের ব্যর্থ হয়েছে। এখন তারা নানা জায়গায় চোরাগোপ্তা হমালা করছে। নির্বাচন বানচাল করার নানা পাঁয়তারা করছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/132627 ,   Print Date & Time: Saturday, 16 May 2026, 05:03:51 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group