• হোম > ঢাকা | বাংলাদেশ | বিশেষ নিউজ > নড়াইলে ডোবা থেকে শিশুর লাশ উদ্ধার

নড়াইলে ডোবা থেকে শিশুর লাশ উদ্ধার

  • সোমবার, ২৭ নভেম্বর ২০২৩, ১৩:৫৭
  • ৮৩৬

নড়াইলে ডোবা থেকে শিশুর লাশ উদ্ধার

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

নড়াইলে নিখোঁজের ১২ ঘণ্টা পর ডোবা থেকে শিশুর লাশ উদ্ধার নড়াইল সদর উপজেলায় নিখোঁজের ১২ ঘণ্টা পর আরাফ নামে দুই মাসের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, সোমবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার লস্করপুর গ্রামে ওই শিশুর বাড়ির পাশের একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নড়াইল সদর থানা পুলিশের পুলিশ পরিদর্শক (অপারেশন) জামিল বিষয়টি নিশ্চিত করেছেন। শিশু আরাফ সদর উপজেলার লস্কারপুর গ্রামের মিলনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার সন্ধ্যায় সদর উপজেলার লস্কারপুর গ্রামের মিলনের ছেলে দুই মাসের শিশু আরাফ নিখোঁজ হয়। পরে ৯৯৯-এ ফোন পেয়ে সদর থানা পুলিশ ও স্থানীয়রা গভীর রাত পর্যন্ত খোঁজাখুজি করলেও তার সন্ধান মেলেনি। পরে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির সামনে একটি ডোবায় ওই শিশুটিকে ভাসতে দেখে স্থানীয়রা। পরে শিশুটির মা সুমি বেগম এসে তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ পরিদর্শক (অপারেশন) জামিল কবীর, উজ্জ্বল রারকে বলেন, শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে রয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরে বিস্তারিত জানা যাবে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/132633 ,   Print Date & Time: Sunday, 1 March 2026, 04:57:47 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group