• হোম > অন্যান্য > নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা আছে : ইসি আনিছুর

নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা আছে : ইসি আনিছুর

  • সোমবার, ২৭ নভেম্বর ২০২৩, ১৬:৩০
  • ৭৭৫

কথা বলছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা আছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান।

আজ সোমবার সকালে রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মো. আনিছুর রহমান বলেন, ‘রাঙামাটি একটি বিশেষ অঞ্চল হিসেবে এখানে আগে থেকেই সেনাবাহিনী রয়েছে। তাই পার্বত্যাঞ্চলের জন্য বিশেষ কৌশলগত কোনো দিক আমাদের বিবেচনা করতে হবে না। তবে সমগ্র দেশের জন্য অতীতের সকল জাতীয় নির্বাচনের মতো এবারও সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা আছে।’
অবৈধ অস্ত্র উদ্ধারের ব্যাপারে তিনি বলেন, ‘অবৈধ অস্ত্র উদ্ধারের ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগকে বলা আছে। এছাড়া অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি বৈধ অস্ত্রেরও যাতে অবৈধ ব্যবহার না হয় সেদিকে নজরদারি বাড়ানোর জন্য বলা হয়েছে।’

রাঙামাটি পার্বত্য জেলার রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রাঙামাটি সেক্টরের কমান্ডার কর্নেল মো. আনোয়ার লতিফ খান, চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) মুহাম্মদ আনোয়ার পাশা, খাগড়াছড়ির রিটার্নিং অফিসা

র ও জেলা প্রশাসক মো. শহিদুজ্জামান, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার আবু নেছার উদ্দীন আহমেদ, রাঙামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ, খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর, চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুস আলী, রাঙামাটির সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন প্রমুখ।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/132644 ,   Print Date & Time: Sunday, 22 March 2026, 12:17:14 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group