• হোম > আওয়ামীলীগ | বিশেষ নিউজ | রাজনীতি > শরিকদের জন্য ১০০ আসন ছাড়বে আ.লীগ

শরিকদের জন্য ১০০ আসন ছাড়বে আ.লীগ

  • মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ১৩:১৭
  • ৬৪৩

ছবি : সংগৃহীত।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আসন্ন নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৮ আসনে নমিনেশন দেওয়া হলেও শরিকদের জন্য ১০০ আসন ছেড়ে দেওয়া হবে।

মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে ধানমন্ডি আওয়ামী লীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন করে আমরা প্রমাণ করে দিব নিরপেক্ষতার। এরপর দেশি বিদেশি নানা জল্পনা-কল্পনা ষড়যন্ত্র বন্ধ হবে।

তিনি বলেন, ১৪ দলীয় জোটে কারা কারা নমিনেশন চায়, আমাদের আগে বুঝতে হবে। তাদের সাথে আমাদের জোট আছে। চৌদ্দ দল কারা কারা প্রার্থী সেটা দেখি। আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত আমাদের হাতে সময় আছে। আমরা অবজারভ করব।

এ সময় তিনি বলেন, নির্বাচনের আচরণবিধি মানার জন্য আওয়ামী লীগের সব প্রার্থী ও নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন।

এ ছাড়া আওয়ামী লীগের রাজনীতি করে এমন প্রার্থীদের স্বতন্ত্র নির্বাচন ও জোটের প্রার্থীদের ব্যাপারে আওয়ামী লীগের কৌশল আছে, শিগগিরই তা জানানো হবে বলে জানিয়েছেন ওবায়দুল কাদের।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/132683 ,   Print Date & Time: Thursday, 26 March 2026, 10:15:39 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group