• হোম > খুলনা | বাংলাদেশ | বিশেষ নিউজ > যশোরে ৬ চোরা মোটরসাইকেল সহ আন্ত:জেলা চোর চক্রের পাঁচ সদস্য আটক

যশোরে ৬ চোরা মোটরসাইকেল সহ আন্ত:জেলা চোর চক্রের পাঁচ সদস্য আটক

  • বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৯:৪৯
  • ৪৫৪

---

ইয়ানূর রহমান, যশোর প্রতিনিধি :

যশোরে ডিবি পুলিশ অভিযান চালিয়ে আন্ত: জেলা মোটরসাইকেল চোর চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে ৬টি চোরাই মোটরসাইকেল ও একটি মাস্টার চাবি উদ্ধার করেছে ডিবি পুলিশ।

আটককৃতরা হলেন, সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার চিংড়ি খালি গ্রামের মজিদ সরকারের ছেলে ও উপশহর এ ব্লক এলাকার বাসিন্দা আল আমিন সরদার ওরফে আলমগীর, চুয়াডাঙ্গা জেলার দামড়হুদা ইব্রাহিমপুর গ্রামের আজিজুল হকের ছেলে সাগর আহম্মেদ নিলু ওরফে রাসেল, আলমডাঙ্গা উপজেলার গৌড়িহাদ গ্রামের মৃত আলউদ্দিন বাবুলের ছেলে শুভ, কান্তপুর গ্রামের মইনুল হকের ছেলে সেলিম রেজা ও কুষ্টিয়া দৌলতপুর জোয়াদ্দারপাড়ার মৃত জাকের মালিখার ছেলে আইয়ুব আলী মালিখা।

ডিবির ওসি রুপন কুমার সরকার জানান, গত পহেলা আগস্ট যশোর সদর ‍উপজেলার গাজীর দরগাহ তেঘরিয়া গ্রামের জাহিদুল ইসলামের বাড়ি থেকে একটি পালসার মোটরসাইকেল চুরি হয়। যার একটি অভিযোগ আসে ডিবির কাছে। পরে বিষয়টি নিয়ে কাজ শুরু করে এলআইসি টিম। তথ্য প্রযুক্তির সহযোগিতায় পুলিশ এ ঘটনার সাথে জড়িতদের ধরতে উপশহর এলাকায় অভিযান চালিয়ে প্রথমে আল আমিনকে আটক করে। পরে
তার কাছেথেকে একটি মোটরসাইকেল ও চুরির কাজে ব্যবহৃত মাস্টার চাবি উদ্ধার করা হয়। পরে আল আমিনের দেয়া তথ্যে কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলায় অভিযান চালায় ডিবির টিম। পরবর্তিতে ওই চারজনকে আটক করা হয় একই সাথে আরও পাঁচটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। অভিযানে অংশ নেন এসআই আরিফ হোসেন এসআই রাজেশ দাশ দ্বয়, আব্দুল বাতেন সহঅন্যরা।

ডিবি আরও জানায়, আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা চিহ্নিত চোর। এ ঘটনা মামলা হয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/132715 ,   Print Date & Time: Sunday, 26 July 2026, 12:39:37 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group