• হোম > বাংলাদেশ | বিশেষ নিউজ | রাজশাহী > রাজশাহীতে ককটেল হামলা, হাতেনাতে আটক ৩

রাজশাহীতে ককটেল হামলা, হাতেনাতে আটক ৩

  • বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১৬:১০
  • ৫৪৩

ফাইল ছবি।

রাজশাহী নগরীর রেলগেট এলাকায় অটোরিকশায় ককটেল হামলার ঘটনা ঘটেছে। এতে এক অটোরিকশা চালক গুরুতর আহত হয়েছেন। তার চোখে ও পেটে মারাত্মক জখম হয়। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় হাতেনাতে শাহাদত, টিটু ও মনিরুল ইসলাম নামে তিন যুবককে আটক করা হয়েছে। তাদের গণধোলায় দিয়ে পুলিশের সোপর্দ করেছে স্থানীয়রা।

এদিকে, রাজশাহী আদালত চত্বরে পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বুধবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এক পরিচ্ছন্নতাকর্মী কিছুটা আহত হয়েছেন।

নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হক জানান, রাজশাহীর আদালত চত্বরের সীমানা প্রাচীরের বাইরে থেকে দুর্বৃত্তরা পুলিশের গাড়ি লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করে। ককটেলটি পুলিশের গাড়ির পাশে বিস্ফোরিত হয়। এতে কোনো পুলিশ সদস্য আহত না হলেও একজন পরিচ্ছন্নতাকর্মী কিছুটা আহত হন। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।
ওসি জানান, ককটেল হামলা চালিয়ে মোটরসাইকেল নিয়ে পালিয়ে গেছে। তাই কাউকে আটক করা যায়নি। অবরোধের সমর্থনে এ হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা হবে। দুর্বৃত্তদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/132745 ,   Print Date & Time: Thursday, 2 July 2026, 12:20:40 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group