• হোম > ঢাকা | বাংলাদেশ | বিশেষ নিউজ > স্কুলছাত্রীকে ধর্ষণ: মামলা না করতে ১০ হাজার টাকা দেওয়ার অভিযোগ

স্কুলছাত্রীকে ধর্ষণ: মামলা না করতে ১০ হাজার টাকা দেওয়ার অভিযোগ

  • শনিবার, ২ ডিসেম্বর ২০২৩, ১২:৩২
  • ৪০২

---

গোপালগঞ্জ প্রতিনিধি :

গোপালগঞ্জের কোটালীপাড়ায় পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের পর মামলার না করার শর্তে চিকিৎসার জন্য ১০ হাজার টাকা দেওয়ার অভিযোগ উঠেছে।

গত সোমবার (২৭ নভেম্বর) এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে কোটালীপাড়া থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত অপু সরকার (৩২) উপজেলার রামশীল ইউনিয়নের মুশুরিয়া গ্রামের মৃত রাজেন্দ্র সরকারের ছেলে।

ভুক্তভোগীর বাবা বলেন, গত ৯ নভেম্বর আমার একটি অপারেশন হয়। এ কারণে আমি স্ত্রীসহ হাসপাতালে ছিলাম। তখন আমার দুই মেয়ে বাড়িতে ছিল। এই সুযোগে পাশের বাড়ির বখাটে অপু সরকার আমার মেয়েকে ধর্ষণ করে। স্থানীয় মাতবরদের জানালে তারা মামলা করতে নিষেধ করে ও সালিশের মাধ্যমে বিচার করবে বলে আশ্বাস দেয়। কিন্তু তারা এখন পর্যন্ত কোনো সমাধান না দিয়ে চিকিৎসা বাবদ মাত্র ১০ হাজার টাকা দিয়েছে। তাই, বিচারের আশায় ২৭ নভেম্বর কোটালীপাড়া থানায় অভিযোগ করেছি।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক সালিশদার বলেন, ঘটনার পরে মেয়টির চিকিৎসা বাবদ ১০ হাজার টাকা দেওয়া হয়েছে। আমরা বিষয়টিকে সমাধানের চেষ্টা করছি।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান বলেন, স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। অভিযোগের সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/132836 ,   Print Date & Time: Saturday, 27 June 2026, 07:54:10 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group