• হোম > ঢাকা | বাংলাদেশ | বিশেষ নিউজ > রাজবাড়ীতে ট্রেনে কাটা প‌ড়ে ভ্যানচালক-যাত্রী নিহত

রাজবাড়ীতে ট্রেনে কাটা প‌ড়ে ভ্যানচালক-যাত্রী নিহত

  • সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩, ১২:৫২
  • ৫২২

ছবি : সংগৃহীত।

রাজবাড়ী প্রতিনিধি :

রাজবাড়ীর কালুখালী‌তে ‘বঙ্গমাতা এক্সপ্রেস’ ট্রেনে কাটা প‌ড়ে এক ভ্যানচালকসহ দুজন নিহত হয়েছেন।

সোমবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় কালুখালী সূর্যদিয়া রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে।

নিহত একজনের প‌রিচয় মিলেছে। তি‌নি কালুখালী উপ‌জেলার রতন‌দিয়া ইউ‌নিয়‌নের কৃষক খ‌য়ের খা (৬০)। অপরজনের প‌রিচয় এখনও পাওয়া যায়‌নি।

স্থানীয়রা জানান, সকা‌লে টু‌ঙ্গিপাড়া থে‌কে রাজশাহীগামী ‘বঙ্গমাতা এক্স‌প্রেস’ ট্রেনটি কালুখালী‌র সূর্যদিয়া রেলক্রসিং দিয়ে যাওয়ার সময় একটি ভ্যান ক্রসিং পার হতে গেলে ভ্যানচালক ও ভ্যানে থাকা যাত্রী ট্রেনে কাটা পড়েন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

রাজবাড়ী রেলও‌য়ে থানার ওসি সোমনাথ বসু জানান, এ দুর্ঘটনায় দুজন মারা গে‌ছেন। ঘটানাস্থ‌লে পু‌লিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/132936 ,   Print Date & Time: Friday, 24 April 2026, 07:53:31 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group