• হোম > বাংলাদেশ | বিশেষ নিউজ | রংপুর > রাণীশংকৈলে বিনামূল্যে ৪৬০০ শ কৃষক পেলো ধানের বীজ ও সার

রাণীশংকৈলে বিনামূল্যে ৪৬০০ শ কৃষক পেলো ধানের বীজ ও সার

  • সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩, ১৫:২২
  • ৪৬৭

---

হুমায়ুন কবির,রাণীশংকৈলে (ঠাকুরগাঁও) :

প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সোমবার ৪ ডিসেম্বর উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে বিনামূল্যে ৪ হাজার ৬০০ শত জন প্রান্তিক কৃষকের মাঝে কৃষি প্রণোদনা হিসাবে ধানের বীজ ও সার বিতরণ করা হয়। এ উপলক্ষে এদিন দুপুর ১২ টায় কৃষি অফিস চত্বরে ইউএনও রকিবুল হাসানের সভাপতিত্বে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার শহীদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম প্রেসক্লাব সভাপতি আনোয়ার ইসলাম প্রমুখ।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/132944 ,   Print Date & Time: Sunday, 14 June 2026, 07:44:19 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group