• হোম > ঢাকা | বাংলাদেশ | বিশেষ নিউজ > রাজধানীতে ২ বাসে আগুন

রাজধানীতে ২ বাসে আগুন

  • বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩, ১৮:১১
  • ৫০৫

ফাইল ছবি।

রাজধানীর মানিকনগরে একুশে এক্সপ্রেস পরিবহনের দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (৬ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টায় মানিকনগর চৌরাস্তায় এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম বলেন, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন দেওয়ার সময় বাস দুটিতে কেউ ছিলেন না। তাই, হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর মহাসমাবেশ পণ্ড ও নেতাকর্মীদের গ্রেপ্তার এবং সরকারের পদত্যাগের দাবিতে ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি। এরপর থেকে মঙ্গলবার, শুক্রবার ও শনিবার ব্যতীত দফায় দফায় হরতাল-অবরোধ কর্মসূচি করে যাচ্ছে দলটি।

এদিকে ফায়ার সার্ভিসের তথ্যমতে, গত ২৮ অক্টোবর থেকে ৬ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত ২৫৬টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর মধ্যে ২৫০টি যানবাহন ও ১৫টি স্থাপনায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

আগুন দেওয়া যানবাহনের মধ্যে ১৫৫টি বাস, ৪৩টি ট্রাক, ২১টি কাভার্ড ভ্যান, ৮টি মোটরসাইকেল এবং অ্যাম্বুলেন্স, ট্রেনসহ অন্যান্য ২৩টি বাহন রয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/133048 ,   Print Date & Time: Tuesday, 17 February 2026, 09:18:06 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group