• হোম > বাংলাদেশ | বিশেষ নিউজ | রংপুর > দিনাজপুরে চলন্ত চাল বোঝাই ট্রাকে আগুন

দিনাজপুরে চলন্ত চাল বোঝাই ট্রাকে আগুন

  • বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩, ১০:৪২
  • ৩৮৯

ছবি : সংগৃহীত।

দিনাজপুরের বীরগঞ্জে চাল বোঝাই চলন্ত ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কেউ হতাহত না হলেও চাল বোঝাই ট্রাকটি অধিকাংশই পুড়ে গেছে।

বৃহস্পতিবার মধ্যরাতে বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের মহুগাঁও বটতলী বাজারের টেউনি ব্রিজের ওপরে চোরাগুপ্তা হামলা চালিয়ে চাল বোঝাই চলন্ত ট্রাকে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনার পর বীরগঞ্জ ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। অগ্নিসংযোগের ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

ঘটনাটি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) এবং বীরগঞ্জ থানার ওসি মুজিবুর রহমান


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/133076 ,   Print Date & Time: Friday, 1 May 2026, 05:04:30 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group