• হোম > খুলনা | বাংলাদেশ | বিশেষ নিউজ > পশ্চিম সুন্দরবনে বনবিভাগের অভিযানে হরিণের মাংস উদ্ধার

পশ্চিম সুন্দরবনে বনবিভাগের অভিযানে হরিণের মাংস উদ্ধার

  • বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩, ১২:৫৫
  • ১২০৮

---

রনজিৎ বর্মন, শ্যামনগর (সাতক্ষীরা)প্রতিনিধি :

পশ্চিম সুন্দরবন সাতক্ষীরারেঞ্জের আওতায় শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়ন থেকে বনবিভাগের অভিযানে বুধবার(৬ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে চোরা শিকারীদের ফেলে যাওয়া অনুমান ৬০কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়েছে।

বনবিভাগ সাতক্ষীরারেঞ্জের বুড়িগোয়ালিনী ষ্টেশন কর্মকর্তা হাবিবুল ইসলাম জানান, তার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গাবুরা ইউপির ৯নং সোরা গ্রামের ক্লোজারের পাশ থেকে এক বস্তা ও নিকটবর্তী খাল থেকে এক বস্তা সহ দুই বস্তা হরিণের মাংস উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাংসের পরিমান অনুমান ৫০ থেকে ৬০ কেজি।

জানা যায়, বনবিভাগ বুড়িগোয়ালিনী ও কলাগাছিয়া ষ্টেশনের কর্মকর্তাবৃন্দ অভিযান পরিচালনা করে চোরা শিকারীদের ফেলে যাওয়া দুই বস্তা মাংস উদ্ধার করে। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

ষ্টেশন কর্মকর্তা হাবিবুল ইসলাম বলেন উদ্ধারকৃত মাংস গুলি কলাগাছিয়া ষ্টেশনে জমা রাখা হয়েছে এবং এ ঘটনায় জড়িতদের আটকের জন্য জোর তৎপরতা চলছে এবং বন আইনে এ ব্যাপারে মামলা হয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/133078 ,   Print Date & Time: Friday, 1 May 2026, 03:14:07 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group