• হোম > ক্রিকেট | খেলা | বিশেষ নিউজ > বৃষ্টিতে পরিত্যক্ত ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা

বৃষ্টিতে পরিত্যক্ত ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা

  • বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩, ১৪:৪৬
  • ৬২৫

ছবি : সংগৃহীত।

ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ছিল। দিন গড়াতে সেটি বাড়ে আরও। শেষ পর্যন্ত আর মাঠে গড়ায়নি একটি বলও। দুপুর ১টা ৫৪ মিনিটে মিরপুরে বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্টের দ্বিতীয় দিন পরিত্যক্ত ঘোষণা করা হয়।

ম্যাচের তৃতীয় দিন আবহাওয়া ঠিক থাকলে আধঘণ্টা খেলা বেশি হবে। ম্যাচ শুরু হবে ৯টা ১৫ মিনিটে, দিনের শেষেও বাড়তি খেলা হবে ১৫ মিনিট। দু’দিক মিলিয়ে সর্বোচ্চ ৯৮ ওভার খেলা হবে।

আগের দিন আলোক স্বল্পতায় খেলা আগে শেষ হয়। বৃহস্পতিবার শুরু হওয়ার কথা ছিল সোয়া নয়টায়। কিন্তু এদিন ভোর থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। সারাদিনে পিচ থেকে কখনোই কাভার সরানো হয়নি।
এর আগে বুধবার প্রথম দিন ছিল বোলারদের দাপট। দুই দল মিলিয়ে এদিন ১৫ উইকেট নেন তারা। বাংলাদেশ ১৭২ রানে অলআউট হয়ে যায়। পরে ৫ উইকেট হারিয়ে ৫৫ রান করে নিউজিল্যান্ড।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/133082 ,   Print Date & Time: Tuesday, 14 July 2026, 07:10:48 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group