• হোম > ঢাকা | বাংলাদেশ | বিশেষ নিউজ > পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

  • রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৯:০৬
  • ৪৪৯

ফাইল ছবি।

ঘন কুয়াশার কারণে শনিবার (৯ ডিসেম্বর) দিবাগত রাত ১টা থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে সব ধরনের ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। এতে মাঝ নদীতে ৩টি ফেরি আটকা রয়েছে। রোববার (১০ ডিসেম্বর) সকাল ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ফেরি চলাচল স্বাভাবিক হয়নি বলে জানা গেছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহউদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার সন্ধ্যার পর ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল।

পরে রাত ১টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরি চলাচলের চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। ফলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়। তবে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল আবারও স্বাভাবিক হবে বলেও জানিয়েছেন বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাটের এ কর্মকর্তা।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/133129 ,   Print Date & Time: Monday, 17 August 2026, 07:05:44 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group