• হোম > অন্যান্য > জামালপুরে ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু

জামালপুরে ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু

  • রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৯:২৬
  • ২৩০৫

ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু

রোমান আহমেদ, জামালপুর প্রতিনিধি :

জামালপুরে ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাত পরিচয়ের এক কিশোর নিহত হয়েছে।

শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে জামালপুর-দেওয়ানগঞ্জ রেলপথের ঝিনাই রেলব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় , দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী কমিউটার ট্রেনের ছাদে উঠেছিল কয়েকজন যাত্রী । ট্রেনটি ঝিনাই রেলব্রিজ অতিক্রম করার সময় একজন কিশোর ব্রিজের নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে জামালপুর রেলওয়ে থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, নিহত ওই কিশোরের বয়স আনুমানিক ১৫ বছর। তার পরিচয় শনাক্ত করার চেষ্টা করছি। ময়নাতদন্তের জন্য তার মরদেহ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে রেলওয়ে থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/133133 ,   Print Date & Time: Thursday, 14 May 2026, 08:13:04 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group