• হোম > ঢাকা | বাংলাদেশ | বিশেষ নিউজ > রাজধানীর মতিঝিলে বাসে আগুন

রাজধানীর মতিঝিলে বাসে আগুন

  • সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ১৬:৩৭
  • ৬১৫

ছবি : সংগৃহীত।

রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের পেছনে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (১১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসাইন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, মতিঝিল বাংলাদেশ ব্যাংকের পেছনে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছিল। এ সময় ঘটনাস্থল থেকে জানানো হয় আগুন নিভে গেছে।

তবে আগুন লাগা বাসটির নাম জানা যায়নি বলে জানান তিনি।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/133207 ,   Print Date & Time: Tuesday, 16 June 2026, 07:11:27 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group