• হোম > বাংলাদেশ | বিশেষ নিউজ | ময়মনসিংহ > জামালপুরে দায়ের কোপে এক যুবকের মৃত্যু

জামালপুরে দায়ের কোপে এক যুবকের মৃত্যু

  • সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ১৭:২৯
  • ২৩৫৩

প্রতীক ছবি।

রোমান আহমেদ, জামালপুর প্রতিনিধি :

জামালপুরের ইসলামপুরে উপজেলায় এক যুবকের দায়ের কোপে ইসমাইল হোসেন (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নের ডিগ্রীরচর ফারাজিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃত মোস্তফা সেখ ওই এলাকার জালাল সেখের ছেলে। এবং নিহত ইসমাইল হোসেন একই এলাকার চাঁন ফারাজীর ছেলে।
তারা দুজনেই মানসিক ভারসাম্যহীন ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তারা দুজনেই মানসিক ভারসাম্যহীন। আজ দুপুরের দিকে মোস্তফা সেখের বাড়ির আঙিনায় আসেন ইসমাইল হোসেন। এসময় তাদের মাঝে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে মোস্তফা সেখের হাতে থাকা দা দিয়ে ইসমাইল হোসেনকে কুপিয়ে হত্যা করে।

ডিগ্রীচর তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। আর ইসমাইল হোসেনকে আটক করে থানায় আনা হয়েছে। স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি তারা দুজনই মানসিক ভারসাম্যহীন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/133213 ,   Print Date & Time: Monday, 2 February 2026, 11:27:31 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group