• হোম > বাংলাদেশ | বিশেষ নিউজ | রংপুর > রাজারহাটে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

রাজারহাটে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

  • বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩, ১৩:৫৬
  • ৬৫২

প্রতীক ছবি।
প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের রাজারহাটে গলায় ফাঁস দিয়ে এক যুবক আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার ছিনাই ইউনিয়নের রামকার্জ্জী গ্রামে।

পুলিশ ও এলাকাবাসী জানান, ওই গ্রামের মিলন মিয়ার ছেলে মিঠু মিয়া(২৫) মঙ্গলবার রাত ২টার দিকে সকলের অগোচরে শয়ন ঘরের তীরের সাথে দঁড়ি দিয়ে গলায় ফাঁস দেয়। বাড়ির লোকজন তার লাশ ফাঁসে ঝুলতে দেখে চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে এসে মিঠুর লাশ দেখতে পায়। খবর পেয়ে রাজারহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে। বুধবার(১৩ডিসেম্বর) সকালে মিঠুর লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করে পুলিশ। মিঠুর বাবা মিলন বলেন, আমার ছেলের গলায় দঁড়ি দিয়ে ফাঁস লাগানোর দাগ দেখতে পেয়েছি। আমি থানায় কোন অভিযোগ করেনি। তবে কি কারণে মিঠু আত্মহত্যা করেছে তা জানা যায়নি। এ ঘটনায় রাজারহাট থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে বলে থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জাানিয়েছেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/133295 ,   Print Date & Time: Monday, 16 March 2026, 03:31:20 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group