• হোম > বাংলাদেশ | বিশেষ নিউজ | রংপুর > মহান বিজয় দিবস উপলক্ষে হিলি সীমান্তে বিএসএফ,ইমিগ্রেশনকে মিষ্টি উপহার দিলো বাংলাদেশ বিজিবি ও ইমিগ্রেশন

মহান বিজয় দিবস উপলক্ষে হিলি সীমান্তে বিএসএফ,ইমিগ্রেশনকে মিষ্টি উপহার দিলো বাংলাদেশ বিজিবি ও ইমিগ্রেশন

  • শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩, ১৮:০৬
  • ৫৮৯

---

হিলি (দিনাজপুর) সংবাদদাতা :

মহান বিজয় দিবস উপলক্ষে দিনাজপুরে হিলি সীমান্তেÍ মিষ্টি বিনিময় করেছেন বর্ডার গাড বাংলাদেশে ( বিজিবি) ও ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এবং বাংলা হিলি ইমিগ্রেশন,কাস্টমস ও ভারত হিলি ইমিগ্রেশন, কাস্টমসের কর্মকর্তরা।

আজ শনিবার বেলা সাড়ে ১১ টায় হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ১১ নম্বর সাব- পিলার সংলগ্ন চেকপোস্ট গেটের শুন্য রেখায় বাংলাদেশ হিলি আইসিপি বিজিবি ক্যাম্পের কমান্ডার অহিদুল ইসলাম ভারত হিলি বিএসএফ ক্যাম্পের কমান্ডার রাজেশ দেওয়ার হাতে ৫ প্যাকেট মিষ্টি তুলে দেন। এসময় বিএসএফ কমান্ডার রাজেশ দেওয়াও বিজিবি কমান্ডারের হাতে ২ প্যাকেট মিষ্টি তুলে দেন।

এদিকে একই সময়ে বাংলাদেশ হিলি ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আশরাফুল ভারত হিলি ইমিগ্রেশন কর্মকর্তা,বিএসএফ,কাস্টমস কর্মকর্তার হাতে মিষ্টির প্যাকেট তুলে দেন।

এরপর বাংলাদেশ কাস্টমস্ কর্মকর্তারা ভারত হিলি কাস্টমস কর্মকর্তার হাতে মিষ্টির প্যাকেট তুলে দেন। এসময় চেকপোস্ট শুন্যরেখায় বিজিবির চেকপোস্ট কমান্ডার সাইদুল ইসলাম,ইমিগ্রশনের দায়িত্বরত এএসআই জিয়াউর রহমান, রফিকুল ইসলামসহ পুরুষ ও নারী বিজিবি- বিএসএফ এর সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় তারা একে অপরের সাথে কুশল বিনিময়ও করেন।

হিলি আইসিপি বিজিবি ক্যাম্পের কমান্ডার অহিদুল ইসলাম জানান,সীমান্তে সৌহার্দ্য- সম্প্রীতি বজায় রেখে দায়িত্ব পালনের লক্ষ্যে দুই দেশের বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবগুলোতে বিজিবি ও বিএসএফ একে অপরকে মিষ্টি ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়ে থাকে। এতে করে সীমান্তে দায়ীত্ব পালনরত দুই বাহিনীর মাঝে বিরাজমান সুসম্পর্ক আরো সুদৃড় হবে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/133398 ,   Print Date & Time: Wednesday, 18 November 2026, 02:18:02 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group