• হোম > জাতীয় | বিশেষ নিউজ > রাষ্ট্রপতির সঙ্গে সিইসির বৈঠক আজ

রাষ্ট্রপতির সঙ্গে সিইসির বৈঠক আজ

  • রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৭
  • ৪৭৩

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে আজ রোববার (১৭ ডিসেম্বর) বৈঠকে বসবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সাক্ষাতে নির্বাচনে সেনাবাহিন দায়িত্ব পালনসহ নানা বিষয়ে আলোচনা হতে পারে। রাষ্ট্রপতির নির্দেশনা অনুযায়ী নির্বাচন কমিশন পরবর্তী ব্যবস্থা নেবে।

জানা যায়, সাক্ষাতের জন্য সিইসিকে রোববার বেলা ১১টায় সময় দিয়েছেন রাষ্ট্রপতি। সিইসির সঙ্গে ইসি সচিব মো. জাহাংগীর আলমের যাওয়ার কথা রয়েছে। গত ১১ ডিসেম্বর ইসির সঙ্গে বৈঠক শেষে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল ওয়াকার-উজ-জামান জানান, রাষ্ট্রপতি অনুমতি দিলে আগামী ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত ১৩ দিনের জন্য তারা ভোটের দায়িত্ব পালন করবেন।

এর আগে গত ৯ নভেম্বর নির্বাচনের প্রস্তুতির সবশেষ অবস্থা জানাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে দেখা করেন প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনাররা। তফসিল অনুযায়ী, ১৭ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ১৮ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে। আর ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/133415 ,   Print Date & Time: Wednesday, 8 April 2026, 08:31:43 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group