• হোম > নির্বাচনী সংবাদ | বিশেষ নিউজ | রাজনীতি > ‘ট্রাক’ প্রতীক নিয়ে নির্বাচনে লড়বেন মাহিয়া মাহি

‘ট্রাক’ প্রতীক নিয়ে নির্বাচনে লড়বেন মাহিয়া মাহি

  • সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩, ১২:৩৬
  • ৬২৯

ছবি : সংগৃহীত।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসনে চিত্রনায়িকা শারমিন আক্তার নিপা মাহিয়া ওরফে মাহিয়া মাহি পেয়েছেন ‘ট্রাক’ প্রতীক।

রাজশাহীতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সোমবার (১৮ ডিসেম্বর) সকালে সকল প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। রাজশাহী-১ আসনে চিত্রনায়িকা মাহিয়া মাহি পেয়েছেন ‘ট্রাক’ প্রতীক।

এর আগে গতকাল রবিবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাহি জানান, তার পছন্দের কোনো প্রতীক নেই। নির্বাচন কমিশন তাকে যে প্রতীক দেবেন, সেই প্রতীকে তিনি ভোটের মাঠে প্রচারণা চালাবেন।
মাহিয়া মাহি জানিয়েছেন, নির্বাচনে অংশগ্রহণের জন্য তিনি ট্রাক প্রতীক বরাদ্দ পেয়েছেন। নায়িকা বলেন, আমার মার্কা ট্রাক। ইনশাআল্লাহ জিতেই ঘরে ফিরব।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/133479 ,   Print Date & Time: Sunday, 15 November 2026, 03:36:12 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group