• হোম > খুলনা | বাংলাদেশ | বিশেষ নিউজ > নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১

নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১

  • সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩, ১৬:৩৪
  • ৪৮৩

ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১।

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল :

নড়াইল জেলা গোয়েন্দা শাখা ডিবি কর্তৃক একাত্তর পিস ইয়াবাসহ একজন আসামি গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ আল আমিন শেখ (২৮) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম। গ্রেফতারকৃত মোঃ আল আমিন শেখ (২৮) যশোর জেলার বাঘারপাড়া থানাধীন ভাঙ্গুরা পূর্বপাড়া গ্রামের মোঃ খোকন শেখের ছেলে।

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, রোববার (১৭ ডিসেম্বর) গভীর রাতে নড়াইল সদর থানাধীন চাচরা গাবতলা যাত্রী ছাউনির সামনে থেকে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ছাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ ফারুক হোসেন, এএসআই (নিঃ) আনিসুজ্জামান, এএসআই (নিঃ) মোঃ মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ আল আমিন শেখ (২৮) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামীর নিকট থেকে একাত্তর পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/133498 ,   Print Date & Time: Thursday, 19 March 2026, 04:09:00 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group