• হোম > বরিশাল | বাংলাদেশ | বিশেষ নিউজ > ভোলায় ১৯০০ পিচ ইয়াবাসহ দুই মাদক কারবারী আটক

ভোলায় ১৯০০ পিচ ইয়াবাসহ দুই মাদক কারবারী আটক

  • মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩, ১৮:১৭
  • ১৩৮৭

---

কামরুজ্জামান শাহীন,ভোলা, প্রতিনিধি:
ভোলার ১৯০০ পিচ ইয়াবা সহ মো. ছৈয়দ নুর (৪৭) ও মোহাম্মদ আমজাদ (৪০) নামের দুই যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে ভোলা সদর উপজেলার চর সামাইয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের খেয়াঘাট লঞ্চঘাটের পন্টুনের উপর থেকে তাদের আটক করা হয়।
আকটকৃত মো. ছৈয়দ নুর কক্সবাজার জেলার, থানা কক্সবাজার সদর, সাং-ঈদগাঁও, বাহারছড়া, জোয়াদা বাপের বাড়ি মৃত আব্দুর শুক্কুরের ছেলে ও মোহাম্মদ আমজাদ চট্টগ্রাম জেলার সাং-বার্মা কলোনী, পাঁচলাইশ চট্টগ্রাম সিটি কর্পোরেশন মোহাম্মদ আনিসের ছেলে। পুলিশ জানিয়েছেন তারা আন্ত:জেলা মাদক চোরাকারী দলের সক্রিয় সদস্য।

ভোলা সদর মডেল থানার ইনচার্জ মো. মনির হোসেন মিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ৭ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর উপজেলার চর সামাইয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডেও খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে পল্টনের উপর থেকে মো. ছৈয়দ নুর ও মোহাম্মদ আমজাদ দুই যুবকে ১৯০০ পিচ ইয়াবাসসহ আটক করা হয়েছে।
তার বিরুদ্ধে ভোলা সদর মডেল থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/133543 ,   Print Date & Time: Monday, 2 March 2026, 06:01:59 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group