• হোম > বাংলাদেশ | বিশেষ নিউজ | রংপুর > নীলফামারীতে মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নীলফামারীতে মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

  • বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩, ০৯:০৭
  • ৬৫৩

মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে

জেলা প্রতিনিধি, নীলফামারী :

নীলফামারীর ডোমারে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেলের আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার বিকাল চার টার দিকে ডোমার-দেবীগঞ্জ সড়কের সদর ইউনিয়ন পরিষদের সামনে দূর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, পঞ্চগর জেলার দেবীগঞ্জ উপজেলার খয়েরপুর এলাকার মো: বাকিবুল্লাহর ছেলে মো জাহাঙ্গীর (৩৬) ও একই উপজেলার ঢাংগীর হাট এলাকার মৃত আবু তালেবের ছেলে মো: জাহাঙ্গীর ওরফে ডিপজল।

ডোমার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম আহমেদ এলাকাবাসীর বরাত দিয়ে জানান, বিকাল চার টার দিকে দেবীগঞ্জ হতে একটি মোটরসাইকেল ও ডোমার হতে একটি ট্রাক আসছিল। ডোমার সদর ইউনিয়ন পরিষদের সামনে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জাহাঙ্গীরের মৃত্যু হয়েছে। এলাকাবাসী ও পুলিশ জাহাঙ্গীর ওরফে ডিপজলকে গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়িদ চৌধুরী দুই জন নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাক চালককে আটক করা সম্ভব না হলেও ট্রাকটি থানায় আনা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/133573 ,   Print Date & Time: Tuesday, 17 February 2026, 04:40:05 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group