• হোম > বাংলাদেশ | বিএনপি | বিশেষ নিউজ | রাজনীতি > অসহযোগ আন্দোলনেই সরকারকে সরানো হবে : মঈন খান

অসহযোগ আন্দোলনেই সরকারকে সরানো হবে : মঈন খান

  • শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩, ১১:৫৩
  • ৭৭০

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। ছবি: সংগৃহীত

অসহযোগ আন্দোলনের মাধ্যমেই সরকারকে সরানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

শনিবার সকালে রাজধানীর প্রেসক্লাব এলাকায় অসহযোগ আন্দোলনের পক্ষে লিফলেট বিতরণের সময় ক্ষমতাসীন আওয়ামী লীগকে এই বার্তা দেন মঈন খান।

তিনি বলেন, ক্ষমতাসীনদের বিদায় না দেয়া পর্যন্ত রাজপথে থাকবে বিএনপি।
এর আগে, গত ২০ ডিসেম্বর দুপুরে অনলাইন ব্রিফিংয়ে আসহযোগ আন্দোলনের ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/133607 ,   Print Date & Time: Tuesday, 28 July 2026, 09:21:24 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group