• হোম > চট্টগ্রাম | বাংলাদেশ | বিশেষ নিউজ > ফেনীতে দাঁড়িয়ে থাকা সিএনজিচালিত অটোরিকশায় আগুন

ফেনীতে দাঁড়িয়ে থাকা সিএনজিচালিত অটোরিকশায় আগুন

  • রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩, ১০:০২
  • ১০০৭

ফেনীতে শনিবার রাতে সিএনজিচালিত অটোরিকশায় আগুন দেয় দুর্বৃত্তরা।

ফেনী প্রতিনিধি :

ফেনীতে সড়কের একপাশে গ্যারেজের সামনে দাঁড়িয়ে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৩ ডিসেম্বর) রাত ১০টার দিকে ফেনী সোনাগাজী সড়কের দাউদপুল কাঁচাবাজারের দক্ষিণ পাশে গ্যারেজের সামনে মেরামতের জন্য দাঁড়িয়ে থাকা সিএনজিচালিত অটোরিকশাটিতে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

অটোরিকশার চালক মুরাদ বলেন, ‘সিএনজিটি লালপোল থেকে মেরামতের জন্য রাত ১০টার দিকে রনি অটো ওয়ার্কসপের সামনে মেরামতের জন্য দাঁড় করিয়ে গ্যারেজের ভেতরে যাই। এ সময় পাঁচ-ছয়জন এসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় এগিয়ে গেলে আমাকেও ধাওয়া করে। পরে স্থানীয়রা এসে আগুন নেভান। ততক্ষেণে অটোরিকশাটির ৮০ শতাংশ পুড়ে গেছে। তবে ইঞ্জিন অক্ষত রয়েছে।’

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম চৌধুরী বলেন, ঘটনা জানার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অটোরিকশাটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনার তদন্ত চলছে, খুব দ্রুত দুর্বৃত্তদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। অজ্ঞাত পাঁচ-ছয়জনের জনের বিরুদ্ধে মামলা করা হচ্ছে।’


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/133632 ,   Print Date & Time: Friday, 5 June 2026, 01:07:40 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group