• হোম > বাংলাদেশ | বিশেষ নিউজ > সারা দেশে ১৪৭ প্লাটুন বিজিবি মোতায়েন

সারা দেশে ১৪৭ প্লাটুন বিজিবি মোতায়েন

  • রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩, ১১:০৭
  • ৬৬১

ফাইল ছবি।

বিএনপির ডাকা অবরোধে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৭ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

রবিবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের জেলায় ১৬ প্লাটুনসহ সারা দেশে ১৪৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এ ছাড়া পর্যাপ্ত সংখ্যক বিজিবি প্লাটুন স্ট্যান্ডবাই রয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/133634 ,   Print Date & Time: Sunday, 15 November 2026, 02:11:40 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group