• হোম > ঢাকা | বাংলাদেশ | বিশেষ নিউজ > চরভদ্রাসনে ১০০০ পিস ইয়াবাসহ আটক ১

চরভদ্রাসনে ১০০০ পিস ইয়াবাসহ আটক ১

  • বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৬
  • ৬৮২

পিস ইয়াবাসহ আটক ১

ফরিদপুর জেলা প্রতিনিধি-

ফরিদপুরের চরভদ্রাসনে এক হাজারটি ইয়াবা ট্যাবলেটসহ শাহাদাৎ শেখ (৩১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের টিলার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছন থেকে তাকে আটক করা হয়।

শাহাদাৎ একই উপজেলার গাজিরটেক ইউনিয়নের ঢালারপাড় গ্রামের শেখ রহমানের ছেলে।

চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওহাব জানান, গোপন তথ্য পেয়ে শাহাদাৎকে এক হাজার ইয়াবাসহ আটক করা হয়।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/133716 ,   Print Date & Time: Saturday, 30 May 2026, 04:28:38 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group