• হোম > ঢাকা | বাংলাদেশ | বিশেষ নিউজ | রাজধানী > রাজধানীতে গাড়ির ধাক্কায় নারী নিহত

রাজধানীতে গাড়ির ধাক্কায় নারী নিহত

  • বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৯
  • ৭৬৩

---

রাজধানীর আদাবর থানার উত্তর পাশের রাস্তা পার হওয়ার সময় প্রাইভেটকারের ধাক্কায় অজ্ঞাতনামা এক নারী নিহত হয়েছেন।

বুধবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার পর এ দুর্ঘটনা ঘটে। পরে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক রাত ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, সন্ধ্যায় আদাবর থানার পাশে রাস্তা পার হচ্ছিলেন ওই নারী। এ সময় দ্রুত বেগে ছুটে আসা একটি প্রাইভেটকার ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল নিয়ে যান। সেখান থেকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক রাত ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/133758 ,   Print Date & Time: Thursday, 20 August 2026, 08:26:27 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group