• হোম > চট্টগ্রাম | বাংলাদেশ | বিশেষ নিউজ > ঈদগাঁওতে ৬ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

ঈদগাঁওতে ৬ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

  • শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩, ১১:১৬
  • ১০৬৮

ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

আনোয়ার হোছাইন ঈদগাঁও, কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই কারবারি আটক হয়েছে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে মহাসড়কস্থ ঈদগাঁও গরু বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
প্রাপ্ত তথ্যে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ঈদগাঁও থানার নবাগত ভারপ্রাপ্ত(ওসি) কর্মকর্তা শুব রঞ্জন চাকমার নির্দেশে এস আই মো: নোমান সিদ্দিকীর নেতৃত্বে পুলিশ দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে সন্দেহভাজন দুই ব্যাক্তিকে আটক করে।পরে তাদের স্বীকারোক্তিতে ৬০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ধৃত মাদক কারবারিরা হল নেজাম উদ্দিন (২৫),পিং-মৃত আবদুল মালেক,মাতা-সিরাজ খাতুন,সাং-চেরারকুল, ৭নং ওয়ার্ড, নাইক্ষ্যংছড়ি সদর,অপরজন হল একই উপজেলার মো: জাকারিয়া (১৯),পিং- মো: রফিল,মাতা-নাছিমা আক্তার,সাং-চেরারকুল, ৭নং ওয়ার্ড, নাইক্ষ্যংছড়ি সদর,জেলা-বান্দরবান।

অভিযানের সত্যতা নিশ্চিত করে থানার নবাগত ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা শুব রঞ্জন চাকমা জানান,ছয় হাজার পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে। সংশ্লিষ্ট ধারায় তাদের বিরুদ্ধে মামলা রুজূ করা হয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/133816 ,   Print Date & Time: Saturday, 23 May 2026, 01:55:47 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group