• হোম > খুলনা | বাংলাদেশ | বিশেষ নিউজ > নড়াইলে গাঁজাসহ গ্রেফতার ৩

নড়াইলে গাঁজাসহ গ্রেফতার ৩

  • শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩, ১৬:১৬
  • ৩৮৩

---

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি :

নড়াইল সদর থানা পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেফতার তিনজন। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ জীবন বিশ্বাস ওরফে সবুজ (১৯), মোঃ আব্দুল্লাহ শেখ (১৯) ও মোঃ সুজন মোল্লা (১৯) নামের তিনজনকে গ্রেফতার করে নড়াইল সদর থানা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ জীবন বিশ্বাস ওরফে সবুজ (১৯) মাগুড়া জেলার সদর থানাধীন নিজনান্দুয়ালী গ্রামের মোঃ ফারুক বিশ্বাসের ছেলে, মোঃ আব্দুল্লাহ শেখ (১৯) একই গ্রামের মোঃ বাবুল শেখের ছেলে এবং মোঃ সুজন মোল্লা (১৯) যশোর জেলার অভয়নগর থানার বনগ্রাম সাকিনের মোঃ শফিকুল মোল্লার ছেলে।

উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, শনিবার (৩০ ডিসেম্বর) সকালের দিকে নড়াইল সদর থানাধীন কলোড়া ইউনিয়নের কলোড়া গ্রামের নাসির উদ্দিন এর বাড়ির সামনে নড়াইল টু গোবরাগামী পাঁকা রাস্তার উপর থেকে তাদেরকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) সুপ্রভাত কুমার বিশ্বাস, এএসআই (নিঃ) মোঃ আব্দুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ জীবন বিশ্বাস ওরফে সবুজ (১৯), মোঃ আব্দুল্লাহ শেখ (১৯) ও মোঃ সুজন মোল্লা (১৯)দেরকে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামীদের নিকট হতে ১০০ গ্রাঁম গাঁজা জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/133833 ,   Print Date & Time: Tuesday, 14 April 2026, 12:31:37 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group