• হোম > ঢাকা | বাংলাদেশ | বিশেষ নিউজ > ফরিদপুরে বাঁশ বাগান থেকে ৩৪০টি গুলি উদ্ধার

ফরিদপুরে বাঁশ বাগান থেকে ৩৪০টি গুলি উদ্ধার

  • রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩, ০৯:৫৫
  • ৫৯৫

---

নাজমুল হাসান নিরব,ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের পূর্ব রাজাপুর গ্রামের একটি বাঁশ বাগান থেকে প্রায় ৩৪০টি অকেজো মরিচা ধরা গুলি উদ্ধার করেছে স্থানীয় থানা পুলিশ।

আজ শনিবার (৩০ ডিসেম্বর) দুপুর একটার দিকে উপজেলার চতুল ইউনিয়নের পূর্ব রাজাপুর গ্রামের মান্নান শরীফের বাঁশ বাগান থেকে গুলিগুলো উদ্ধার করা হয়।

চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ওই গ্রামের মান্নান শরীফের বাঁশ বাগান এলাকায় হাবিবুর রহমান একটি গাছ কাটতে যান। এ সময় গাছ কাটার জন্য গাছের গোড়ার মাটি খুড়ার সময় একটি লোহার বাক্স দেখতে পান এবং পরে তার ভিতরে গুলি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৩৪০ পিস গুলি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এগুলো মুক্তিযুদ্ধের সময়ের গুলি হবে বলে ধারণা করা হচ্ছে।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাদিক এর সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গুলিগুলো উদ্ধার করে থানায় আনা হয়। তবে ৩৪০ পিসের কমবেশি হতে পারে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এগুলো মুক্তিযুদ্ধের সময়কার বীর মক্তিযোদ্ধদের রক্ষিত গুলি। তবে গুলিগুলো মরিচা ধরে একেবারে অকেজো হয়ে গেছে,এর কোন কার্যকারতা নেই। এ ব্যাপারে আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/133848 ,   Print Date & Time: Friday, 14 August 2026, 03:38:38 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group