• হোম > আন্তর্জাতিক | বিশেষ নিউজ > জাপানে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পের আঘাত, সুনামির সতর্কতা

জাপানে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পের আঘাত, সুনামির সতর্কতা

  • সোমবার, ১ জানুয়ারী ২০২৪, ১৪:২১
  • ২০২৮

---

জাপানে ৭ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। জাপানের পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পের পর ইশিকাওয়া, নিগাতা ও তোয়ামা অঞ্চলের উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করেছে জাপানের আবহাওয়া সংস্থা।

জাপানের পাবলিক ব্রডকাস্টার এনএইচকে টিভির খবরে বলা হয়েছে, হোকুরিকু ইলেকট্রিক পাওয়ার জানিয়েছে, তারা তাদের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলোতে কোনো অনিয়ম আছে কিনা তা খতিয়ে দেখছে।

জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, ইশিকাওয়া ও এর আশেপাশের প্রশাসনিক অঞ্চলে ভূমিকম্প আঘাত হেনেছে।
এনএইচকে টিভি সতর্ক করে দিয়ে বলেছে, পানির স্রোত ৫ মিটার (১৬.৫ ফুট) পর্যন্ত উচ্চতায় পৌঁছাতে পারে এবং জনগণকে যত দ্রুত সম্ভব উঁচু ভূমি বা নিকটবর্তী ভবনের চূড়ায় চলে যাওয়ার আহ্বান জানিয়েছে।

এনএইচকে জানিয়েছে, ইশিকাওয়া প্রিফেকচারের ওয়াজিমা শহরের উপকূলে এক মিটারেরও বেশি উচ্চতার ঢেউ আঘাত হেনেছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/133900 ,   Print Date & Time: Monday, 16 March 2026, 10:20:47 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group