• হোম > বাংলাদেশ | বিশেষ নিউজ | ময়মনসিংহ > জামালপুরে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে তিন জনের মৃত্যু

জামালপুরে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে তিন জনের মৃত্যু

  • বুধবার, ৩ জানুয়ারী ২০২৪, ০৯:৪১
  • ১৯০০

---

রোমান আহমেদ, জামালপুর প্রতিনিধি:

জামালপুরে বালুবাহী ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৩জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিন জনকে গুরুত্বর আহতাবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ।

মঙ্গলবার (২ জানুয়ারি) বিকালে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের ভারুয়াখালী বাজারে এই দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিএনজি চালক আরমান মিয়া, ময়মনসিংহের ইশ্বরগঞ্জ থানার বাসিন্দা খোকন মিয়া ও শেরপুর জেলার বাসিন্দা মোজাফফর হোসেন।

জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসেন জানান, ময়মনসিংহ থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি দ্রুতগতিতে জামালপুরের দিকে যাওয়ার পথে ভারুয়াখালী বাজারে অপর দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৩জনের মৃত্যু হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে প্রেরন করেন।

তিনি আরো জানান- নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/133954 ,   Print Date & Time: Sunday, 10 May 2026, 03:08:53 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group